Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

-

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল গ্রাহক।

আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকটিকে আবারও ‘লুটেরাদের’ হাতে তুলে দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে। তারা দাবি করেন, এ ধরনের উদ্যোগ দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত বৈঠককে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর সেটিই ছিল পর্ষদের প্রথম সভা।

সোমবার বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভের কারণে নির্ধারিত সভা বাধাগ্রস্ত হলে পরে সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

ঈদের ছুটির ঠিক আগে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তার ভূমিকা বিতর্কিত ছিল। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এবং ঋণ অনিয়মের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

বিক্ষোভকারীরা ব্যাংকের নেতৃত্বে সংস্কার, অতীতের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের অপসারণ এবং এস আলম গ্রুপ যেন আবার ব্যাংকে প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

LATEST POSTS

অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার দুদক...

কোন অ্যাপ গোপনে আপনার ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে জানবেন যেভাবে

ফোনে ভিডিও কল, ভয়েস মেসেজ, ছবি তোলা কিংবা রেকর্ডিংয়ের জন্য অনেক অ্যাপকেই ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হয়। কিন্তু এমন কোনো অ্যাপ যদি এই অনুমতি...

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন...

প্রচারিত হলো দেশের প্রথম এআই নির্ভর মিউজিক ভিডিও

অভিনয়শিল্পী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি গান করতে পছন্দ করেন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন তিনি। কুসুম সিকদারের...

Most Popular