Homeরাজনীতিসিলেটে দেশীয় অস্ত্রসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আটক

সিলেটে দেশীয় অস্ত্রসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আটক

-

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর একটি দল তার বাসায় অভিযান চালিয়েছিল। দেশীয় অস্ত্রসহ আটকের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,’ বলেন সাইফুল।

যোগাযোগ করা হলে জেলা বিএনপি সেক্রেটারি ইমরান আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। আমরা বিস্তারিত খোঁজ-খবর করছি।’

LATEST POSTS

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।আজ বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ...

৬০ লাখ টাকা পুরস্কার ঘোষণা, তারপরও অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়কের যে আক্ষেপ

সম্প্রতি শেষ হওয়া এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল আর্থিক পুরস্কার হিসেবে ৬০ লাখ টাকা পাচ্ছে।সোমবার ঢাকা ক্যান্টনমেন্টের শাহীন দ্বীপ...

প্রধান শিক্ষক ছাড়াই চলছে নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীর ১০৪৯ প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২ হাজার ৫৪৪টি। এর মধ্যে ১ হাজার ৪৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।অর্থাৎ...

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক দশক পর নতুন ওয়ার্ডমার্ক উন্মোচন করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ওয়ার্ডমার্ক বলতে কোনো প্রতিষ্ঠানের নামকে শুধু অক্ষর বা...

Most Popular