Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

-

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল গ্রাহক।

আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকটিকে আবারও ‘লুটেরাদের’ হাতে তুলে দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে। তারা দাবি করেন, এ ধরনের উদ্যোগ দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত বৈঠককে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর সেটিই ছিল পর্ষদের প্রথম সভা।

সোমবার বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভের কারণে নির্ধারিত সভা বাধাগ্রস্ত হলে পরে সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

ঈদের ছুটির ঠিক আগে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তার ভূমিকা বিতর্কিত ছিল। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এবং ঋণ অনিয়মের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

বিক্ষোভকারীরা ব্যাংকের নেতৃত্বে সংস্কার, অতীতের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের অপসারণ এবং এস আলম গ্রুপ যেন আবার ব্যাংকে প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

LATEST POSTS

ঈদের যে সিনেমায় থাকছেন জাহিদ হাসান

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন অভিনেতা জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে আলোচিত...

পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ কমিটি স্থগিত

পটুয়াখালী-১ সংসদীয় আসনের আওতাভুক্ত বিএনপির চারটি সাংগঠনিক কমিটি স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির...

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের পাল্টা হামলা চালানোর হুমকির পর মধ্যপ্রাচ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মী সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।আজ বুধবার নাম প্রকাশে...

নেই খাওয়াজা, ফিরলেন কামিন্স ও লায়ন

ফিট হওয়া সত্ত্বেও ওপেনার উসমান খাওয়াজাকে অ্যাডিলেড টেস্টের জন্য বিবেচনা করা হলো না। অনুমিতভাবেই চোট কাটিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। তার...

Most Popular