Homeঅর্থনীতিমে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

-

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

LATEST POSTS

প্রচারিত হলো দেশের প্রথম এআই নির্ভর মিউজিক ভিডিও

অভিনয়শিল্পী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি গান করতে পছন্দ করেন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন তিনি। কুসুম সিকদারের...

সিলেটে দেশীয় অস্ত্রসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আটক

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আজ বৃহস্পতিবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।আজ বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ...

৬০ লাখ টাকা পুরস্কার ঘোষণা, তারপরও অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়কের যে আক্ষেপ

সম্প্রতি শেষ হওয়া এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল আর্থিক পুরস্কার হিসেবে ৬০ লাখ টাকা পাচ্ছে।সোমবার ঢাকা ক্যান্টনমেন্টের শাহীন দ্বীপ...

Most Popular