Homeআন্তর্জাতিকস্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২১

-

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রাতের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। 

স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্দোবা শহরের কাছে আদামুজ নামের একটি এলাকার কাছেই এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে উঠে যায়।

লাইনচ্যুত ট্রেনটির সঙ্গে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটে। আন্দালুসিয়ার জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। 

পুয়েন্তে আরও বলেন, ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মনে হচ্ছে, কারণ ট্রেনটি এমন একটি সোজা রেলপথে লাইনচ্যুত হয়েছে, যা গত বছরের মে মাসে সংস্কার করা হয়েছিল।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কী ঘটেছিল তা নির্ধারণে তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার দেশ ‘অত্যন্ত শোকের রাত’ পার করতে যাচ্ছে।

বেসরকারি রেল সংস্থা ইরিও জানিয়েছে, যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয় তাতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অন্যদিকে রেনফে পরিচালিত অপর ট্রেনটিতে ছিলেন আনুমানিক ১০০ যাত্রী।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো। তিনি ঘটনাটিকে ‘দুঃস্বপ্নের মতো পরিস্থিতি’ বলে উল্লেখ করেন।

এক্সে দেওয়া এক পোস্টে আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জীবিত থাকার খবর জানাতে আহ্বান জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, দুমড়ে–মুচড়ে যাওয়া ট্রেনের ধ্বংসাবশেষের কারণে জীবিত ও মৃতদের উদ্ধার করতে বড় ধরনের জটিলতার মুখে পড়তে হচ্ছে।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular