Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

-

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের বুলুসারাউং পাহাড়ের ঢাল থেকে উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। 

এর আগে শনিবার দুপুরে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ উড়োজাহাজটি যোগিয়াকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসারে যাওয়ার পথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে উড়োজাহাজটির ফিউজলাজ (মূল কাঠামো) ও টেইল (পেছনের অংশ) শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ধ্বংসাবশেষের কাছে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরিফ আনোয়ার বলেন, নিখোঁজ যাত্রীদের খোঁজে স্থলের পাশাপাশি আকাশপথেও একটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, উড়োজাহাজটি মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের বুলুসারাউং পাহাড়ে আছড়ে পড়ে।

উড়োজাহাজটিতে সাতজন ক্রু সদস্য ও সামুদ্রিকবিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মচারী ছিলেন।

শনিবার এএফপি জানিয়েছিল, উড়োজাহাজটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য আকাশপথের ওপর নির্ভরশীল।

দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড দুর্বল হিসেবে পরিচিত, সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের পর ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন।

এর দুই সপ্তাহেরও কম সময় পর দূরবর্তী পাপুয়া জেলার ইলাগায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।

LATEST POSTS

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে। সরকার বলছে, দেশে পর্যাপ্ত সারের মজুদ আছে। অথচ দেশের কৃষকরা চাহিদা অনুযায়ী ও সময়মতো সরকার নির্ধারিত...

Most Popular