Homeখেলাধুলাফাইনালে উঠে জুমার-ঊর্মি জুটির ইতিহাস

ফাইনালে উঠে জুমার-ঊর্মি জুটির ইতিহাস

-

বাংলাদেশের ব্যাডমিন্টন শুক্রবার রাতে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। আল-আমিন জুমার ও ঊর্মি আক্তার ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এর মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জুটি কোনো ইভেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল।

সকালে কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার পর রাতে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে আরও এক ধাপ এগিয়ে যায় এই দেশি জুটি। সেমিফাইনালে তারা থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেংকে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৪ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

এই ফলের মাধ্যমে টুর্নামেন্টটির ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘরের মাঠে স্বর্ণ জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এর আগে কোয়ার্টারে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালার বিপক্ষে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ ব্যবধানের ঘাম ঝরানো জয়ে সেমি নিশ্চিত করেছিলেন জুমার ও ঊর্মি।

ফাইনাল নিশ্চিত করার পর ঊর্মি বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে, আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি। আমরা ফাইনালে উঠেছি, এখন আমাদের লক্ষ্য স্বর্ণ জয়।’

জুমার তাদের দীর্ঘ দিনের জুটি ও কঠোর পরিশ্রমকে এই সাফল্যের পেছনে কৃতিত্ব দেন, ‘আমি ঊর্মির সঙ্গে গত সাত বছর ধরে মিশ্র দ্বৈত খেলছি। আমরা ভালো পারফর্ম করছি এবং এসএ গেমসের জন্য নেওয়া প্রশিক্ষণ আমাদের অনেক সাহায্য করেছে।’

শনিবারের ফাইনালে মালয়েশিয়ার ডাটু আনিফ ও ক্লারিসা সানের মুখোমুখি হবেন জুমার ও উর্মি। তাদের সামনে এখন স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়ার হাতছানি।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular