Homeরাজনীতিইসির সামনে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের অবস্থান

ইসির সামনে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের অবস্থান

-

পোস্টাল ব্যালট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক আচরণের অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের নেতাকর্মীরা আজ সোমবার সকাল ১১টার পর থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

ছাত্রদলের ভাষ্য, পোস্টাল ব্যালট নিয়ে ইসির পক্ষপাতমূলক সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপে ইসি দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের বদলে তড়িঘড়ি করে অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে ক্ষুণ্ন করছে।

এ ছাড়া, শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ইসির দেওয়া নির্দেশনারও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তাদের দাবি, একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে ইসি নজিরবিহীন ও বিতর্কিত নির্দেশনা জারি করেছে।

উল্লেখযোগ্য যে গত ১৫ জানুয়ারি ইসি শাবিপ্রবি ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্বনির্ধারিত ২০ জানুয়ারি তারিখে অনুষ্ঠানের অনুমতি দেয়। যদিও, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সব ধরনের নির্বাচন নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন। এ ব্যাপারে গত ১২ জানুয়ারি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

কিন্তু ওই নির্দেশনার তিন দিন পর নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপন দিয়ে জানায় যে পূর্বনির্ধারিত শাকসু নির্বাচনে তাদের আপত্তি নেই।

ছাত্রদল নেতারা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিয়ে ইসির সিদ্ধান্তের প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular