Homeআন্তর্জাতিকগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপ: ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপ: ট্রাম্প

-

যেসব দেশ গ্রিনল্যান্ড দখলে নেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত হবে না, সেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ডের বিষয়ে কোনো দেশ তার পরিকল্পনায় সায় না দিলে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন।

তবে তিনি স্পষ্ট করেননি কোন কোন দেশ নতুন শুল্কের আওতায় পড়তে পারে, কিংবা নিজের লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের আমদানি শুল্ক আরোপে তিনি কোন ধরনের ক্ষমতা বা আইনি কর্তৃত্ব ব্যবহার করবেন।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ ও আপত্তি প্রকাশ করেছেন অনেকেই। 

ট্রাম্প যখন এসব কথা বলছেন, ঠিক তখন অঞ্চলটির প্রতি সমর্থনে দুই দলের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধিদল গ্রিনল্যান্ড সফরে ছিল।

১১ সদস্যের ওই দলে রিপাবলিকান দলের সেই সদস্যরাও ছিলেন, যারা জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রেসিডেন্টের আহ্বান নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। 

প্রতিনিধিদলটি গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের সরকারপ্রধান জেন্স-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলের নেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, এই সফরের উদ্দেশ্য হলো স্থানীয়দের কথা শোনা এবং পরিস্থিতির উত্তেজনা কমাতে তাদের মতামত ওয়াশিংটনে পৌঁছে দেওয়া।

ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ওয়াশিংটন এটি ‘সহজ উপায়ে’ অথবা ‘কঠিন উপায়ে’ নেবে। তার মন্তব্যকে গ্রিনল্যান্ড কিনে নেওয়া বা বলপ্রয়োগে দখলের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

LATEST POSTS

নিউইয়র্কে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের শুটিং

বন্ধুত্বের গল্প নিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি টেলিফিল্ম। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। টেলিফিল্মের নাম 'ফ্রেমে বাঁধা বন্ধুত্ব'।নিউইয়র্কের কয়েকটি সুন্দর জায়গায় সম্প্রতি...

তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমজনতা...

‘যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতা গুরুত্বপূর্ণ’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে...

আড়াইশো বছরের ইতিহাসে অনন্য নজির ল্যাথাম-কনওয়ের

টেস্ট ক্রিকেট তো বটেই, ২৫৩ বছর ধরা চলা প্রথম শ্রেণীর ক্রিকেটেও এমন নজির আগে ছিলো না। টম ল্যাথাম আর ডেভন কনওয়ে তাই ঢুকে গেলেন ইতিহাসে।ওয়েস্ট...

Most Popular