Homeরাজনীতিতারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: এ্যানি

তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: এ্যানি

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি আবার দেশের বাইরে নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হব। সেখানে ছেলেকে থাকতে হবে।’

‘আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগতো পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কী বলছে, আর বিএনপি কী বলছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রে ‘ভিসামুক্ত’ ভ্রমণেও ৫ বছরের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে 'ভিসামুক্ত' ভ্রমণে গেলেও বিদেশি পর্যটকদের ৫ বছরের সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই করার পরিকল্পনা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।স্থানীয় সময় মঙ্গলবার ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি)...

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ...

বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় নতুন পরিকল্পনা হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি...

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনায় দুই বাউল শিল্পী আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে...

Most Popular