Homeসারাদেশবাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

-

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনায় দুই বাউল শিল্পী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তৌহীদি জনতার ব্যানারে ৪০ থেকে ৫০ জনের একটি দল আদালত চত্বরে প্রবেশ করে বাউল শিল্পীদের ওপর হামলা চালায়। আহত দুই শিল্পীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু দ্য ডেইলি স্টারকে বলেন, মানববন্ধন কর্মসূচির জন্য শিল্পীরা জজকোর্ট এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় একটি উশৃঙ্খল দল সেখানে গিয়ে হামলা চালিয়ে দুজনকে আহত করে।

ওসি ডেইলি স্টারকে বলেন, ‘মানববন্ধন আয়োজনের স্থান ছিল ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা। সেখানে পুলিশ মোতায়েন করা ছিল। তবে দুই শিল্পী চা খেতে আদালত চত্বরে গেলে হামলার শিকার হন।’

তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রে ‘ভিসামুক্ত’ ভ্রমণেও ৫ বছরের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে 'ভিসামুক্ত' ভ্রমণে গেলেও বিদেশি পর্যটকদের ৫ বছরের সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই করার পরিকল্পনা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।স্থানীয় সময় মঙ্গলবার ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি)...

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ...

বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় নতুন পরিকল্পনা হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি...

বাংলাদেশের রাজনীতিতে নারী: অর্জন, আক্ষেপ ও অশনিসংকেত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর পুনরায় শুরু হলো গণতন্ত্রের পথচলা। নির্বাচিত সাতজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনজনই ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়।...

Most Popular