Homeখেলাধুলাকাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ায় রোনালদোর অভিনন্দন

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ায় রোনালদোর অভিনন্দন

-

২০২২ সালে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল জাতীয় ফুটবল দল। তারকায় ঠাসা স্কোয়াড হওয়া সত্ত্বেও তাদের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছিল কান্নাভেজা চোখে। সেই কাতারের মাটিতেই এবার অনন্য সাফল্য পেয়ে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দল ভাসল বাঁধভাঙা আনন্দের জোয়ারে।

বৃহস্পতিবার রাতে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এতে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অভূতপূর্ব স্বাদ পেয়েছে তারা। ম্যাচের ৩২তম মিনিটে বেনফিকার ফরোয়ার্ড আনিসিও কাবরালের লক্ষ্যভেদই ব্যবধান গড়ে দেয়।

১৯৮৯ ও ১৯৯১ সালে টানা দুবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল পর্তুগাল। এরপর থেকে ফুটবলের একটি বৈশ্বিক আসরের সর্বোচ্চ চূড়ায় আরোহণের মুহূর্তের জন্য অপেক্ষা করছিল দলটি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো ৩৪ বছর পর।

পর্তুগালের কিংবদন্তি ও আল নাসর ফরোয়ার্ড রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনন্দন জানিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলকে। নিজের অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্ব চ্যাম্পিয়ন!’

সদ্যসমাপ্ত আসরে নতুন চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়া অবধারিতই ছিল। কারণ, পর্তুগালের মতো অস্ট্রিয়াও প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। পর্তুগালকে শিরোপা জেতানো কাবরাল গোল করেছেন সাতটি। যদিও সেরা গোলদাতার পুরস্কার জিততে পারেননি তিনি। গোল্ডেন বুট জিতেছেন আটটি গোল করা অস্ট্রিয়ার ইয়োহানেস মোজার।

গোল্ডেন গ্লাভস জিতেছেন পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া। আটটি ম্যাচের মধ্যে ফাইনালসহ পাঁচটিতেই জাল অক্ষত রেখে তিনি বলেছেন, ‘এটি একটি স্বপ্নের বছর। ফাইনালের আগে আমি একটি বার্তা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল, এটি আমার জীবনের অন্যতম আনন্দের দিন হবে। আর মনে হয় না দিবাস্বপ্নেও আমরা কখনও ভেবেছিলাম যে, আমরা বিশ্বকাপ জিতব।’

১৯৮৯ সালের আসরের সেমিফাইনালে পৌঁছানো (তখন এটি ফিফা অনূর্ধ্ব-১৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল) পর্তুগাল দলের সদস্য বিনো এবার ছিলেন কোচের ভূমিকায়। সর্বোচ্চ সাফল্য অনুভব করার জন্য তাকে তিন দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

চ্যাম্পিয়ন হওয়ার পর বিনো বলেছেন, ‘এরকম কিছু আবার ঘটতে অনেক বছর লেগে যাবে, কারণ এটি সহজ নয়। এতগুলো ম্যাচ, এতগুলো দলের সঙ্গে। এটি এই প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং সেকারণেই আমি তাদের কোচ হতে পেরে ভীষণ গর্বিত। ছেলেদের পারফরম্যান্সে আমি খুব আনন্দিত, তাদের অভিযানের জন্য গর্বিত।’

LATEST POSTS

সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জানিয়েছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করেছেন। তবে ট্রাইব্যুনাল থেকে ঠিক কবে তিনি কপি...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে এক ভারতীয় বিশ্ববিদ্যালয়।দুই সরকারি কর্মকর্তার বরাতে এ...

প্রান্তিক ও কণ্ঠহীন মানুষের রাজনৈতিক এজেন্ডা কোথায়

বাংলাদেশে মানুষের একটি উল্লেখযোগ্য অংশ—যারা সামাজিকভাবে কম দৃশ্যমান বা অদৃশ্য, যাদের কণ্ঠস্বর খুব কমই আলোচনায় আসে এবং যারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপেক্ষিত—আদিবাসী, চা শ্রমিক, হরিজন...

একীভূত ৫ ব্যাংকে ‘হেয়ারকাট’, ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা পাবেন না আমানতকারীরা

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা পাবেন না। সেই অনুযায়ী আমানতের হিসাব পুনর্গণনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।পাঁচটি...

Most Popular