Homeবিনোদন‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়, কী কী থাকছে নতুন পর্বে 

‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়, কী কী থাকছে নতুন পর্বে 

-

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়।

এবারের পর্বের শুরুতেই আছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ, কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

নতুন পর্বে এবার ইত্যাদিতে রয়েছে দুটি গান। একটি গান পরিবেশন করেছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও সংগীতশিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় এই উপভোগ্য পর্বটি।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির নতুন পর্ব আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

LATEST POSTS

টানা ৩ বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদন মতে টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে গণহত্যার অভিযোগে...

‘আবেগপ্রবণ’ গম্ভীরকে আদর্শ কোচ মনে করেন না ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে চলছে নানান সমালোচনা। ভারতের অনেক সাবেক তারকা গম্ভীরকে লাল বলের সেটআপ...

জমির বিরোধে চাচার মৃত্যু, পুলিশের কাছ থেকে ছিনিয়ে ভাতিজাকে পেটাল স্থানীয়রা

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর পর ওই অভিযুক্ত ভাতিজাকে আটকের পর পুলিশের হেফাজত থেকে...

একুশে বইমেলা ও কিছু প্রশ্ন

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য চেতনা-দীপ্ত অধ্যায় রচিত হয়েছিল একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই। কিন্তু, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে এ বছরে...

Most Popular