Homeবিনোদন২৬ সাক্ষীর একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে মৌসুমী হামিদ

২৬ সাক্ষীর একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে মৌসুমী হামিদ

-

রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সিনেমার গল্পে ২৬ জন সাক্ষীর মধ্যে একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

মৌসুমী হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল সিনেমাতে প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করছি। এই নির্মাতার সঙ্গে সিনেমার অন্য শিল্পীদের মধ্যে আমিই সবচেয়ে বেশি কাজ করেছি।’

তার ভাষ্য, ‘আমি কোনোদিন কারো কাছ থেকে কাজ খুঁজি না। আমি চাই, কাজ আমাকে খুঁজে নিক। ভালো গল্প, চরিত্র আমার পছন্দ। ট্রাইব্যুনাল সিনেমার চরিত্রটি তেমনই একটি কাজ।’

তিনি আরও বলেন, ‘নারীরা ভালোবাসার মানুষের কাছে, স্বামীর কাছে যে নির্যাতন সহ্য করেন, সে কথা কাউকে বলতে পারেন না। ছোটবেলা থেকেই শেখানো হয়েছ চুপ থাকো, সহ্য করো। অথচ লজ্জা পাওয়ার কথা সেই নির্যাতনকারীর। এই সিনেমায় নারীদের কথা আছে।’

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময়ে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। নির্মাতা রায়হান খান সেই  ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করছেন ট্রাইব্যুনাল।

নির্মাতা বলছেন, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী কোর্টরুম ড্রামা। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া, ন্যায়বিচারের জন্য নীরব লড়াই, সবকিছুকে কেন্দ্র করেই ট্রাইব্যুনাল।

সিনেমাটি মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, আদর আজাদ, নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সায়রা আক্তার জাহান, ইভোন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমাসহ অনেকে।

LATEST POSTS

প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে

১৯৯৯ সালে যাত্রার শুরু থেকেই প্রিমিয়ার ব্যাংক একটি চাকচিক্যময় ভাবমূর্তি ধরে রেখেছিল। কিন্তু মাত্র এক বছরে খেলাপি ঋণ প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়ায় এখন সেই...

‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে...

একটি দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ এখন এমন একটি রাজনৈতিক দলকে চিহ্নিত করেছে, যেটি ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে।তিনি বলেন,...

ঐতিহাসিক অর্জনের পরও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় টেবিল টেনিস তারকারা

বাংলাদেশ টেবল টেনিসের ঘরে এসেছে ইতিহাস, কিন্তু হাসির মাঝেও উদ্বেগ গভীর। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন অধ্যায় রচনা করলেও আর্থিক সংকট, অবকাঠামোর দুরবস্থা ও দীর্ঘদিনের অনিয়ম...

Most Popular