Homeসারাদেশফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ

ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ

-

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার থেকে এক নারী এ ধরনের ভিডিও প্রচার করছেন, যা তার চরিত্রহননের অপচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ভিডিওটি প্রচারকারী নারীকে তিনি চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘এ ধরনের অসত্য বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।’
এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, ‘মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের এই প্রচারণা অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।’

LATEST POSTS

স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ...

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নিন্দা

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।আজ শনিবার সংগঠনটির সভাপতি...

স্বাভাবিক হচ্ছে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক

সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।শুক্রবার বেইজিংয়ে সৌদি-চীন-ইরান ত্রিপাক্ষিক যৌথ কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয় বলে জানিয়েছে...

নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর আত্মপ্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)' নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন...

Most Popular