Homeরাজনীতিএকটি দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

একটি দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ এখন এমন একটি রাজনৈতিক দলকে চিহ্নিত করেছে, যেটি ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, যে দলের কোনো নীতি-আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদের জনগণ ইতোমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে, যেন তারাই হচ্ছে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ।

তিনি বলেন, তাদের কোনো জবাবদিহিতা নেই এবং দায়িত্ববোধ নেই। দেশপ্রেমের কোনো বালাই নাই। সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কি না। এই কারণেই আমাদের নেতা তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ, চলছে চরিত্রহন। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে তো সবচাইতে বেশি।

LATEST POSTS

‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে...

ঐতিহাসিক অর্জনের পরও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় টেবিল টেনিস তারকারা

বাংলাদেশ টেবল টেনিসের ঘরে এসেছে ইতিহাস, কিন্তু হাসির মাঝেও উদ্বেগ গভীর। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন অধ্যায় রচনা করলেও আর্থিক সংকট, অবকাঠামোর দুরবস্থা ও দীর্ঘদিনের অনিয়ম...

ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের...

স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ...

Most Popular