Homeসারাদেশবাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত সমাবেশ পণ্ডের অভিযোগ

বাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত সমাবেশ পণ্ডের অভিযোগ

-

সারাদেশে বাউল-ফকিরদের ওপর ক্রমাগত হামলা ও মাজার ভাঙার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত ‘স্বজন সমাবেশ’ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি গোষ্ঠীর বিরুদ্ধে।

আজ বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের আয়োজন করেছিল ফরিদপুরের সংগঠন ‘বাংলার প্রান্তিক বাউল শিল্পীগোষ্ঠী’।

আয়োজকরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্বজন সমাবেশ শুরু হলে উদীচী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, খেলাঘর জেলা শাখার সভাপতি আলতাফ মাহমুদ, বাউল শিল্পী বাবুল খান, নিজামউদ্দিন সাইঁ, শফিকুল ইসলাম বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ও দোকানদাররা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কয়েকজন লোক ঘটনাস্থলে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়।

বাউল শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অরুণ শীল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগত ব্যক্তিরা বলেন, আবুল সরকারকে নিয়ে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের তর্ক-বিতর্ক হয়।’

‘এক পর্যায়ে তারা মাইক কেড়ে নেয়। আমরা বাধ্য হয়ে মাঝপথে আমাদের কর্মসূচি বন্ধ করে দেই,’ বলেন তিনি।

এ প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সে সময় অন্য একটি কাজে বাইরে ছিলাম। বাউলদের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা নেই।’

LATEST POSTS

গ্যাস সংকটে বেড়েছে ইলেকট্রিক কুকার বিক্রি

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মৌসুমী মৃধা সম্প্রতি গ্যাস সংকটের কারণে একটি ইন্ডাকশন কুকার কিনেছেন।দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, দিনের বেলায় গ্যাস থাকে না বললেই চলে। রাতে...

বিয়ে নিয়ে ভুয়া খবর, ক্ষুব্ধ মেহরিন পিরজাদা

মেহরিন পিরজাদা দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তামিল, তেলেগু, হিন্দি ও পাঞ্জাবি সিনেমাতে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে।...

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গতকাল আংশিকভাবে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে...

একগুচ্ছ নালিশ নিয়ে ইসির কাছে জামায়াত, চায় লেভেল প্লেয়িং ফিল্ড

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতি নির্বাচন কমিশন (ইসি) সিরিয়াস না...

Most Popular