Homeখেলাধুলাবিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর

বিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু পিছিয়ে গেলো এক সপ্তাহ। আগের নির্ধারিত ১৯ ডিসেম্বরের বদলে এবারের বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর।

অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ লজিস্টিক প্রস্তুতি শেষ করতে তাদের আরও কিছুটা সময় প্রয়োজন।

বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দলগুলো চাইছে একটু দেরিতে শুরু হোক, কারণ তাদের প্রস্তুতির দরকার। হেলমেট, প্যাড, এসব জিনিস অর্ডার করতে, সঠিক মাপ ঠিক করতে সময় লাগে। সবার ক্ষেত্রেই একই সমস্যা।’

যদিও টুর্নামেন্টের তারিখ পিছিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ীই প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে, ৩০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে। এর আগেই নিলামের তারিখ দু’বার পরিবর্তন করা হয়েছিল।

মিঠু আরও জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুরে, আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে। ফাইনাল দিয়ে পুরো আসর শেষ হবে ২৩ জানুয়ারি।

LATEST POSTS

একগুচ্ছ নালিশ নিয়ে ইসির কাছে জামায়াত, চায় লেভেল প্লেয়িং ফিল্ড

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতি নির্বাচন কমিশন (ইসি) সিরিয়াস না...

হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন।পুলিশ সদর দপ্তর সূত্রে জানায়, গত বছরের ছাত্র-জনতার জুলাই...

গুগল ক্রোমের আধিপত্য ভাঙতে ওয়েব ব্রাউজার আনছে ওপেন এআই

এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। গুগল ক্রোমের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে...

গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

জুলাই সনদের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার কেন্দ্রীয়...

Most Popular