Homeআন্তর্জাতিকগ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

-

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গতকাল আংশিকভাবে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

শনিবার ক্রিটের দক্ষিণ-পশ্চিম থেকে ৪৮ কিলোমিটার দূরে মরদেহগুলোর সঙ্গে দুইজন জীবিত ব্যক্তিকে পাওয়া যায়।

গ্রিক কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপি-কে বলেন, উদ্ধার হওয়া সব মরদেহই পুরুষের।

তিনি জানান, গুরুতর অবস্থায় থাকা দুই জীবিত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। নৌকাটি কীভাবে ডুবল তা এখনো পরিষ্কার নয়, তাই মরদেহগুলোর ময়নাতদন্ত প্রয়োজন।

এথেন্স নিউজ এজেন্সি জানায়, একটি তুর্কি কার্গো জাহাজ প্রথমে নৌকাটিকে দেখতে পায় এবং কর্তৃপক্ষকে জানায়।

পরে গ্রিক কোস্টগার্ড ঘটনাস্থলে দুটি জাহাজ পাঠায়।

কোস্টগার্ড জানায়, জীবিত দুই ব্যক্তি বলেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের নৌকা বিপদের মুখে পড়ে। তাদের কাছে খাবার এবং পানির কোনো ব্যবস্থা ছিল না।

উদ্ধারকর্মীরা জানান, উদ্ধার অভিযানের সময় নৌকার ভেতরে পানি ঢুকছিল।

গত এক বছরে উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর পথ হিসেবে ক্রিট দ্বীপকে লক্ষ্যবস্তুতে পরিণত করছেন অভিবাসন প্রত্যাশীরা।

ইউএনএইচসিআর-এর তথ্যমতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী ক্রিটে পৌঁছেছেন।

LATEST POSTS

একগুচ্ছ নালিশ নিয়ে ইসির কাছে জামায়াত, চায় লেভেল প্লেয়িং ফিল্ড

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতি নির্বাচন কমিশন (ইসি) সিরিয়াস না...

বিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু পিছিয়ে গেলো এক সপ্তাহ। আগের নির্ধারিত ১৯ ডিসেম্বরের বদলে এবারের বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর।অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এ...

হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন।পুলিশ সদর দপ্তর সূত্রে জানায়, গত বছরের ছাত্র-জনতার জুলাই...

গুগল ক্রোমের আধিপত্য ভাঙতে ওয়েব ব্রাউজার আনছে ওপেন এআই

এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। গুগল ক্রোমের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে...

Most Popular