Homeসারাদেশসেতু ভাঙার ২ দিন পরও যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার মানুষ

সেতু ভাঙার ২ দিন পরও যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার মানুষ

-

বেইলি সেতু ভেঙে পড়ায় ২ দিন ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ওই দুই উপজেলার মানুষ।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক অতিক্রমের সময় রত্না নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে যায় এবং ট্রাকটি সেতুর মাঝখানে আটকে পড়ে।

দুর্ঘটনায় সেতুটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি অচল হয়ে পড়ে। যাত্রীবাহী বাস, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ যানবাহনের দীর্ঘ সারি জমে। বিপাকে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আজ শনিবার সন্ধ্যায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সেতুটি মেরামতের কাজ চলছে। এটি ঠিক হতে আগামীকাল দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।’

দুর্ঘটনার পর থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে সেতুর ভাঙা অংশ অতিক্রম করছেন। এতে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

LATEST POSTS

ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়ামের আমদানি ব্যয় বেড়েছে ৫২ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের পেট্রোলিয়ামের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমদানিতে এমন উল্লম্ফন ভবিষ্যতে...

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আদালত নির্মাতা অভিনব কাশ্যপসহ অন্যদের সালমান খান ও...

মাদুরোর আটকের ওপর বাজি ধরে ৪ লাখ ডলার জিতে নিলেন ব্যবসায়ী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হবে, এমন আগাম বাজি ধরে ৪ লাখ ১০ হাজার ডলার জিতে নিয়েছেন অজ্ঞাত এক ব্যবসায়ী।বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি...

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার আইয়াজ সাদিকের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের...

Most Popular