Homeরাজনীতিঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার আইয়াজ সাদিকের সাক্ষাৎ

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার আইয়াজ সাদিকের সাক্ষাৎ

-

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

আজ বুধবার বিকেলে তারা সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

তারা দুজন পৃথকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাত করেন। তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তা হস্তান্তর করেন জয়শঙ্কর।

এর আগে, জয়শঙ্কর ও সরদার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আরও এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেল।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৬টায় মারা যান খালেদা জিয়া। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

LATEST POSTS

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে খেলতে পারেননি প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়ককে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে দুই টেস্টেই জেতে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয়...

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।আজ শনিবার...

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার...

Most Popular