Homeসারাদেশএখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহযোগিতায় আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমি আজ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিংয়ে ছিলাম। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

ইসি কত ভাগ প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আমরা শতভাগ প্রস্তুত।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, এখনো পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি।

কর্মশালায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।

এর আগে গত ২৯ নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসি আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে। তখন আপনারা তারিখগুলো জানতে পারবেন।’

একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূল থাকবে বলেও জানান সিইসি।

LATEST POSTS

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার...

যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি পুরস্কার

বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল লস অ্যাঞ্জেলসে। বরাবরের মতো এবারও এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়।...

মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এল মার্কিন বিচার বিভাগ

ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত 'কার্টেল দে লস সোলস'-এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যদিও কথিত এ অভিযোগের ভিত্তিতেই দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট...

Most Popular