Homeখেলাধুলাচোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

-

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে খেলতে পারেননি প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়ককে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে দুই টেস্টেই জেতে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট বড় সুখবর পেল দলটি। শতভাগ ফিট হয়ে ফিরেছেন কামিন্স।

বুধবার অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একমাত্র পরিবর্তন হচ্ছে অধিনায়ক কামিন্সের ফিরে আসা। কামিন্স ফিরলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের নিচের দিকের চোটে পড়েন ৩২ বছর বয়েসী পেস অলরাউন্ডার কামিন্স। এর জেরে অ্যাশেজের প্রথম দুই টেস্টে তাকে পায়নি অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্র্যু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের মনে হচ্ছে সে সেরা প্রস্তুতি নিয়েই দলে ফেরত এসেছে।’

চোটে থাকা ও ছন্দ হারানো ওপেনার উসমান খাওয়াজাও জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে নামবে স্বাগতিক দল।

ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে সব পেসার নিয়ে নামলেও অ্যাডিলেডে একাদশে ফিরবেন অফ স্পিনার ন্যাথান লায়ন। অ্যাডিলেডের পর মেলবোর্নে বক্সিং ডে ও সিডনিতে হবে নিউইয়ার টেস্ট।

অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।

LATEST POSTS

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।আজ শনিবার...

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার...

যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি পুরস্কার

বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল লস অ্যাঞ্জেলসে। বরাবরের মতো এবারও এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়।...

Most Popular