Homeখেলাধুলাবাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

-

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। ফলে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল টাইগার যুবাদের।

বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে তারা। মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় আগের দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের ইনিংস। সর্বোচ্চ ৩৩ রান করেন আট নম্বরে নামা সামিউন বশির। পাকিস্তানের হয়ে আব্দুল সুবহান মাত্র ২০ রানে ৪ উইকেট নিয়ে ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনে।

১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দাপুটে ব্যাটিং উপহার দেয়। ওপেনার সামির মিনহাসের ৫৭ বলে অপরাজিত ৬৯ রানের ওপর ভর করে ৬৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। যুব এশিয়া কাপের ইতিহাসে এ নিয়ে দশমবারের মতো ফাইনালে উঠল রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত।

LATEST POSTS

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে। সরকার বলছে, দেশে পর্যাপ্ত সারের মজুদ আছে। অথচ দেশের কৃষকরা চাহিদা অনুযায়ী ও সময়মতো সরকার নির্ধারিত...

জনবসতি থেকে ৩০০ মিটার দূরত্বে পোলট্রি ফার্ম, থাকতে হবে বায়োগ্যাস প্ল্যান্ট

দেশের হাঁস-মুরগি পালন খাতকে আরও নিরাপদ ও রপ্তানিমুখী করতে প্রায় দুই দশক পর একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। পরিবেশবান্ধব উপায়ে ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা ও...

সুচন্দা আপার কাছ থেকে এখনও ঈদ সালামি পাই: ববিতা

দেশ-বিদেশে সমানভাবে পরিচিত একটি নাম ফরিদা আক্তার ববিতা। আজীবন সম্মাননা, একুশে পদক এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু স্বীকৃতি পেয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’...

Most Popular