Homeসারাদেশসুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

-

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফোনালাপে গুতেরেস বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি এই ঘটনায় ভীষণভাবে মর্মাহত।’ 

একই সঙ্গে হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এসময় অধ্যাপক ইউনূসও বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি আহত সেনাসদস্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নতমানের হাসপাতালে স্থানান্তর ও নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘকে অনুরোধ জানান।

গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রথমে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

এসময় দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন। 

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।

জবাবে গুতেরেস বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আস্থা প্রকাশ করেন।

LATEST POSTS

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে। সরকার বলছে, দেশে পর্যাপ্ত সারের মজুদ আছে। অথচ দেশের কৃষকরা চাহিদা অনুযায়ী ও সময়মতো সরকার নির্ধারিত...

জনবসতি থেকে ৩০০ মিটার দূরত্বে পোলট্রি ফার্ম, থাকতে হবে বায়োগ্যাস প্ল্যান্ট

দেশের হাঁস-মুরগি পালন খাতকে আরও নিরাপদ ও রপ্তানিমুখী করতে প্রায় দুই দশক পর একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। পরিবেশবান্ধব উপায়ে ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা ও...

সুচন্দা আপার কাছ থেকে এখনও ঈদ সালামি পাই: ববিতা

দেশ-বিদেশে সমানভাবে পরিচিত একটি নাম ফরিদা আক্তার ববিতা। আজীবন সম্মাননা, একুশে পদক এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু স্বীকৃতি পেয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’...

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি জেলা সফর করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

Most Popular