Homeরাজনীতিশুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

-

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি জেলা সফর করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা জানান।

তবে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও দুপুরে জনসভার ভেতর দিয়ে জামায়াত আমিরের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে।

জুবায়ের বলেন, এদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীরা প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। কেন্দ্র থেকে তাদের প্রচার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে সকাল ১১টায় জনসভা করবেন জামায়াত আমির। সেখান থেকে দিনাজপুরে জনসভা করে ঠাকুরগাঁয়ে আসবেন। সন্ধ্যায় রংপুরে জনসভা করে রাতে সেখানেই অবস্থান করবেন।

জুবায়ের বলেন, ‘চারটি জেলা শহরেই বড় আকারের জনসভা হবে। পথে যেসব আসন বা গুরুত্বপূর্ণ বাজার অথবা শহরগুলো পড়ে সেখানে কথা বলবেন জামায়াত আমির, জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।’

পরদিন শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির। পরে গাইবান্ধার পলাশবাড়ীতে এসে ১০টার জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে ১২টায় বগুড়া শহরে ও পরে বগুড়ার শেরপুর উপজেলায় আরেকটি জনসভা করবেন। এরপর সিরাজগঞ্জ শহরে ও উল্লাপাড়ায় জনসভা করে সন্ধ্যায় তিনি পাবনায় পৌঁছাবেন। ঢাকায় ফিরে রোববার ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় আসনে জনসভা করবেন।

LATEST POSTS

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রাতের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির খবরে এমনটি...

ফাইনালে উঠে জুমার-ঊর্মি জুটির ইতিহাস

বাংলাদেশের ব্যাডমিন্টন শুক্রবার রাতে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। আল-আমিন জুমার ও ঊর্মি আক্তার ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এর মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন।...

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আহ্বান ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার আহ্বান জানিয়েছেন।নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে...

পুরোনো কোনো গন্ধে হঠাৎ শৈশব মনে পড়ে কেন?

অফিস শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন রকিব। হঠাৎ দেখলেন, দূরের আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে। আর তখনই ভেজা মাটির সোঁদা গন্ধ ভেসে এলো বাতাসে। থমকে গেল...

Most Popular