Homeআন্তর্জাতিক'নিরাপদ' টোকিওর ব্যস্ত সড়কে ২৭ লাখ ডলার হাতিয়ে নিলো ৩ অপরাধী

‘নিরাপদ’ টোকিওর ব্যস্ত সড়কে ২৭ লাখ ডলার হাতিয়ে নিলো ৩ অপরাধী

-

নিরাপদ শহর হিসেবে জাপানের রাজধানী টোকিওর সুনাম দীর্ঘদিনের। প্রায় অপরাধ-মুক্ত শহরের কেন্দ্রে, ব্যস্ত সড়কে বিরল এক অপরাধের খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানায়, এই ঘটনার নেপথ্যে আছে তিন অপরাধী। 

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে পর্যটকদের পছন্দের জায়গা উয়েনো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের চোখে পেপার স্প্রে (স্প্রে মেশিনের মাধ্যমে গোলমরিচের পাউডার) মেরে সাময়িকভাবে ‘দৃষ্টিহীন’ করে দেন অপরাধীরা। এরপর সহজেই তাদের হাত থেকে লাগেজ কেড়ে নেয় ওই তিন ব্যক্তি। 

টোকিও মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাম না প্রকাশের শর্তে এএফপিকে এসব তথ্য জানান।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, ভুক্তভোগীদের মধ্যে চীনের পাঁচ ও জাপানের এক নাগরিক ছিলেন। তারা একটি গাড়িতে কয়েকটি স্যুটকেস ওঠাচ্ছিলেন। স্যুটকেসগুলোতে মোট ৪২ কোটি ইয়েন (২৭ লাখ মার্কিন ডলার) ছিল। 

এ সময় তারা ডাকাতির শিকার হন। তবে তাদের কাছে কেন এ পরিমাণ অর্থ ছিল, সেটা নিশ্চিত করে জানা যায়নি।

ফুজি টেলিভিশনের দাবি, ওই অর্থ তারা মুদ্রা বিনিময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীদের এমন তথ্য দিয়েছেন ভুক্তভোগীরা।

এক পৃথক ঘটনায় শুক্রবার ভোরে টোকিওর হানেদা বিমানবন্দরের পার্কিং গ্যারেজে একই কায়দায় আক্রান্ত হন অপর এক ব্যক্তি।

ওই ব্যক্তির কাছে ছিল ১৯ কোটি ইয়েন। তার চোখেও পেপার স্প্রে মারেন তিন ব্যক্তি।

জাপানের সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কী না, তা পুলিশ খতিয়ে দেখছে।

 

LATEST POSTS

বিফলে রানার হ্যাটট্রিক, শেষ বলের রোমাঞ্চে মিরাজদের জয়

২৭ বলে দরকার ২৭ রান, হাতে ৭ উইকেট। সিলেট টাইটান্সের জন্য এই সহজ সমীকরণ ভীষণ কঠিন হয়ে গেল পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজের...

ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের পর আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০...

কেবলমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে

সর্বশেষ জাতীয় নির্বাচনের এক বছরও পার হয়নি। তাহলে এখনই কেন পরবর্তী নির্বাচনের আলাপ? কারণ, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।...

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রতিবার বিদ্যুৎ বিভ্রাটে পাবনায় আব্দুস সালামের ওয়ার্কশপে কাজ জমতে থাকে। ধামরাইয়ে রেজবিন হাফিজের ছোট্ট জুতা তৈরির কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বারবার বিদ্যুৎ ফেরার অপেক্ষায়...

Most Popular