Homeসারাদেশঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

-

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের পর আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেছেন দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার। 

তিনি বলেন, ‘পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। আধাঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।’

আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এবং পুলিশের প্রাথমিক তথ্যেও এর প্রমাণ আছে বলে জানান রোজিনা। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদীচী কেন্দ্রীয় কমিটির (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ডেইলি স্টারকে বলেন, ‘এর আগে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদীচী অফিসে আগুনের ঘটনা একই ধারাবাহিকতার অংশ।’

LATEST POSTS

কেবলমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে

সর্বশেষ জাতীয় নির্বাচনের এক বছরও পার হয়নি। তাহলে এখনই কেন পরবর্তী নির্বাচনের আলাপ? কারণ, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।...

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রতিবার বিদ্যুৎ বিভ্রাটে পাবনায় আব্দুস সালামের ওয়ার্কশপে কাজ জমতে থাকে। ধামরাইয়ে রেজবিন হাফিজের ছোট্ট জুতা তৈরির কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বারবার বিদ্যুৎ ফেরার অপেক্ষায়...

প্রভাসের স্পিরিট সিনেমার শুটিং সেটে আগুন!

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের আগামী সিনেমা স্পিরিটের শুটিং সেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।আজ...

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে...

Most Popular