Homeবিনোদনপ্রভাসের স্পিরিট সিনেমার শুটিং সেটে আগুন!

প্রভাসের স্পিরিট সিনেমার শুটিং সেটে আগুন!

-

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের আগামী সিনেমা স্পিরিটের শুটিং সেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সেটে হালকা আগুন লাগে, এতে কিছু তাঁবু ও অন্যান্য জিনিসপত্র আংশিক পুড়ে যায়। তবে বড় কোনো ঘটনা ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় প্রভাস সেটে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এখনও পর্যন্ত সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্পিরিট পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙা। এটি একটি পুলিশি অ্যাকশন ড্রামা। যেখানে প্রভাসকে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।

সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়সহ বেশ কিছু ভাষাতে মুক্তি পাবে। স্পিরিট মুক্তির সম্ভাব্য তারিখ আগামী বছরের ৫ মার্চ।

LATEST POSTS

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে...

আশা করছি ইরানের বিরুদ্ধে সেনা অভিযানের প্রয়োজন পড়বে না: ট্রাম্প

ইরানের দোরগোড়ায় পৌঁছে গেছে মার্কিন নৌবহর। যেকোনো মুহূর্তে তেহরানে হামলা চালাতে প্রস্তুত রণতরী। অপেক্ষা শুধু মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের। যার...

১১ দল ক্ষমতায় গেলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে: শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত হয়ে ১১ দল ক্ষমতায় যেতে পারলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।তিনি...

রোনালদোর জোড়া গোলে আল নাসরের অনন্য রেকর্ড

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল আখদুদকে হারিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল আল নাসর। শনিবার ৩-০ ব্যবধানের জয়ে লিগের ইতিহাসে প্রথম দল...

Most Popular