Homeরাজনীতি১১ দল ক্ষমতায় গেলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে: শফিকুর...

১১ দল ক্ষমতায় গেলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে: শফিকুর রহমান

-

১২ ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত হয়ে ১১ দল ক্ষমতায় যেতে পারলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, বাকি ১০ ভাগকে প্রথমে চাঁদাবাজি না করার আহ্বান জানানো হবে। এরপরও না বুঝতে চাইলে যা করা দরকার তা-ই করা হবে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান—সেটি দেখা হবে না। এ ক্ষেত্রে নির্দয়, নিষ্ঠুর, কঠোর আচরণ করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বলেন, ‘আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না—এটা কোনো কথা! তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন। আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন, তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ।’

বক্তব্যে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য ফিরিয়ে আনার তাগিদ দেন শফিকুর রহমান।

বলেন, ‘এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ—এই সবগুলো বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের ওপরে এসে ছোঁ মারে।’

এ পর্যায়ে সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

LATEST POSTS

রোনালদোর জোড়া গোলে আল নাসরের অনন্য রেকর্ড

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল আখদুদকে হারিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল আল নাসর। শনিবার ৩-০ ব্যবধানের জয়ে লিগের ইতিহাসে প্রথম দল...

সহিংসতা না করে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় বাংলাদেশে সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।তিনি সবাইকে শান্ত থাকার...

আপনার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা—কীভাবে বুঝবেন, বাঁচবেন

পরিচিত মানুষের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, অশালীন বার্তা ও ব্যক্তিগত ছবি পাঠানোসহ নানা প্রতারণার ঘটনা এখন হরহামেশাই চারপাশে শুনতে পাই।...

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো....

Most Popular