Homeরাজনীতিদুর্নীতিবাজদের হাত অবশ করে দেবো: জামায়াত আমির

দুর্নীতিবাজদের হাত অবশ করে দেবো: জামায়াত আমির

-

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের হাতে মুড়িয়ে ব্যান্ডেজ করে অবশ করে দেবো। এই দেশে কেউ নেতা হলেই ৫ বছরে তার সম্পদ পাঁচশ গুণ বেড়ে যায়। আমরা ক্ষমতায় আসলে এই নীতি বদলে দেবো।

আজ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমাদের নেতাকর্মীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরেছেন। আমরা তাদের ত্যাগকে বৃথা যেতে দেবো না। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, সংগ্রাম চলবে।

তিনি বলেন, ইসলামী জোট ক্ষমতায় আসলে মা-বোনেরা রাস্তায় একমাত্র আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। যারা রাস্তাঘাটে মা-বোনকে সম্মান করে না আমরা ধরে নেবো, তারা তার মাকে সম্মান করে না। 

জামায়াত আমির বলেন, আমরা কোনো জেলাকে প্রেসিডেন্টের জেলা, প্রধানমন্ত্রী বা মন্ত্রীর জেলা হিসেবে দেখতে চাই না। আমাদের কাছে সব জেলা সমান গুরুত্ব পাবে। সব জেলাতেই সমান উন্নয়ন করা হবে। সব জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। চিকিৎসকরা যেন মফস্বল এলাকায় থাকেন, সেই ব্যবস্থা করা হবে। 

তিনি আরও বলেন, ঝিনাইদহ থেকে যশোর যেতে হলে ভালো মানুষ অর্ধমৃত হয়ে যায়। রাষ্ট্রীয় ফান্ডের টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়ে বিদেশে পাঠিয়েছে। এই কারণে এসব উন্নয়ন হয়নি।

জামায়াত আমির আরও বলেন, সারা দেশের মতো ঝিনাইদহেও আগের থেকে চাঁদা বেশি দিতে হয়। মনে রাখবেন—ভিক্ষা করা হারাম নয়, চাঁদাবাজি হারাম। এই চাঁদাবাজি বন্ধ করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। 

LATEST POSTS

পান্ডা কূটনীতির অবসান: জাপান-চীন সম্পর্কে প্রতীকী ক্ষতি

জাপানের শেষ দুটি জায়ান্ট পান্ডা শিগগিরই চীনে ফিরে যাচ্ছে—এই খবর ছড়িয়ে পড়ার পরদিনই টোকিওর উয়েনো চিড়িয়াখানায় তাদের এক ঝলক দেখতে ভিড় করেন হাজারো মানুষ। অনেকেই...

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার পেসারের ইতিহাস

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ন্দানা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম বোলার হিসেবে...

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই চালক।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায়...

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই হু হু করে বেড়েছে...

Most Popular