Homeসারাদেশযুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

-

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই চালক।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে ওই চালক তাকে গাড়ির ভেতর আটকে রাখেন। এ সময় চালক গাড়িটি ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকেন। শেষে গাড়িটি পরিকল্পনা কমিশনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী চালককে আটক করে।

এ ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে বলে ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

ওই যুগ্ম সচিবের নাম মাকসুদা হোসেন। তিনি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত।

আটক চালকের নাম আবদুল আউয়াল (৪০)। তিনি গত দুই মাস ধরে যুগ্ম সচিবের সরকারি গাড়ি চালাচ্ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের আরেক যুগ্ম সচিবের গাড়ি চালিয়েছেন।

বিকেলে চালককে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মাকসুদা হোসেন সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন। সেখান থেকে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চালক চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গিয়ে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেন। তিনি কোনো কারণ না জানিয়ে বিজয় সরণি, মহাখালী, বনানী ও এয়ারপোর্ট রোড দিয়ে গাড়ি চালাতে থাকেন।

এ সময় বিপদের আশঙ্কা বুঝতে পেরে এক সহকর্মীকে বিষয়টি অবহিত করেন যুগ্ম সচিব। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করেন। তখন চালক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করে দেন। এরপর উত্তরার দিয়াবাড়ি ও বেড়িবাঁধ এলাকা হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে গাড়ি নিয়ে যান। চালক ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে দুপুরের দিকে আবার পরিকল্পনা কমিশনে ফিরে আসেন।

পুলিশ আরও জানায়, মাকসুদা হোসেন তাকে আটক রাখার কারণ জানতে চাইলে চালক কোনো উত্তর দেননি। পরে চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার জন্য ৬ লাখ টাকা দাবি করেন। শুরুতে তিনি ৫০ হাজার টাকা চেয়েছিলেন।

তিনি চালককে জানান যে, তার কাছে তখন কোনো টাকা ছিল না এবং অফিসে পৌঁছানোর পর টাকা দেবেন। এরপর অফিসে চালক গাড়ি নিয়ে অফিসে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

LATEST POSTS

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই হু হু করে বেড়েছে...

নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে তথ্য বিশ্লেষণে এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন,...

মুক্তি পেল ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’

প্রথম সিজনের  সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’।দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি। ময়মনসিংহের একটি পরিবারের...

ইসির কাছে নিরাপত্তা ঝুঁকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়েছে এবং ব্যাপকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ সোমবার...

Most Popular