Homeখেলাধুলাএক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার পেসারের ইতিহাস

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার পেসারের ইতিহাস

-

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ন্দানা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

২৮ বছর বয়সী প্রিয়ন্দানা এই কৃতিত্ব অর্জন করেন দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারে। তার পাঁচ উইকেটের তোপে কম্বোডিয়া ১০৭ রানে অলআউট হয়ে যায় ,ইন্দোনেশিয়া ৬০ রানের জয় নিশ্চিত করে।

ডানহাতি এই গতিতারকা ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন। তিনি পরপর আউট করেন শাহ আব্রার হুসেইন, নির্মলজিৎ সিং ও চানথেউন রথানাককে।

এরপর প্রিয়ন্দানা মংদারা সক ও পেল ভেন্নাককে আউট করে নিজের দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল ইন্দোনেশিয়ান এই বোলারের প্রথম পাঁচ উইকেট শিকার।

তবে পুরুষদের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে দু’বার এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির আছে। ২০১৩–১৪ মৌসুমে ভিক্টরি ডে টি–টোয়েন্টি কাপে ইউসিবি–বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আল–আমিন হোসেন। আরেকটি ঘটনা ঘটে ২০১৯–২০ মৌসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে, যেখানে কর্ণাটকের অভিমন্যু মিঠুন হরিয়ানার পাঁচ ব্যাটসম্যানকে এক ওভারে আউট করেন।

LATEST POSTS

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই চালক।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায়...

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই হু হু করে বেড়েছে...

নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে তথ্য বিশ্লেষণে এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন,...

মুক্তি পেল ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’

প্রথম সিজনের  সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’।দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি। ময়মনসিংহের একটি পরিবারের...

Most Popular