Homeখেলাধুলাছেলের সঙ্গে নোয়াখালিতে খেলবেন নবি 

ছেলের সঙ্গে নোয়াখালিতে খেলবেন নবি 

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির আসন্ন ১২তম আসরে একই দলে বাবা ও ছেলেকে খেলতে দেখা যাবে। আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে ১৯ বছর বয়সী এই আফগান আনক্যাপড (জাতীয় দলে অভিষেক না হওয়া) ওপেনিং ব্যাটারকে স্বাগত জানানো হয়।

দলের একজন কর্মকর্তার তথ্যমতে, আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সিলেটে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ঈসাখিলের।

এর আগে গত ৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছিল যে, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৪০) তাদের অভিষেক বিপিএল মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি; সেই সফর শেষ করেই তার দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।

LATEST POSTS

মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে কিশোর বলেছিল—’আমি যাব’

১৯৭১ সাল। পুরো বাংলাদেশ তখন আগুনের মধ্যে। একের পর এক গ্রাম পুড়ছে, মানুষ মরছে, নারীদের ওপর চলছে অবর্ণনীয় নির্যাতন।এমনই এক সময়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার...

বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও তৈরি করা যাবে। বাংলাদেশের ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেল মানের ভিডিও...

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্ক কী, এটি কীভাবে আলাদা?

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন কার্যকর থাকা...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’ দর্শকদের পছন্দ হয়েছে।গত ২১ মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’।...

Most Popular