Homeআন্তর্জাতিকযেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ বিবেচনা করবে ইরান

যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ বিবেচনা করবে ইরান

-

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, তাদের বিরদ্ধে যেকোনো হামলাকে ইরান ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে।

মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক বিমানবাহী রণতরীতে সামরিক সরঞ্জাম আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা আশা করি এই সামরিক তৎপরতা কোনো বাস্তব সংঘাতের উদ্দেশ্যে নয়। তবে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। এ কারণে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’

কর্মকর্তা বলেন, ‘সীমিত, সীমাহীন, সার্জিক্যাল, কাইনেটিক বা যে নামই দেওয়া হোক না কেন—আমরা সেই সামরিক হামলার কঠোর জবাব দেবো।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের একটি ‘নৌবহর’ ইরানের দিকে এগোলেও তিনি আশা করেন সেটি ব্যবহার করতে হবে না। 

একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি আবার শুরু করার বিরুদ্ধে তেহরানকে সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনে কঠোর জবারের কথা বললেও ইরানের প্রতিক্রিয়া কেমন হবে—নির্দিষ্ট করে বলতে রাজি হননি ওই কর্মকর্তা।

কর্মকর্তা আরও বলেন, ‘দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবচ্ছিন্ন সামরিক হুমকির মুখে রয়েছে। তাই হাতে থাকা সবকিছু ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। প্রয়োজনে নতুন ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।’

অতীতেও উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তবে সেগুলোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হতো।

রয়টার্সের ভাষ্য, গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলার আগেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে শক্তি বাড়িয়েছিল।

LATEST POSTS

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁ-তে যোগ দিলেন এন্দ্রিক

রিয়াল মাদ্রিদে বর্তমানে অনিয়মিত হয়ে পড়া ব্রাজিলীয় তরুণ তারকা এন্দ্রিক ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-তে যোগ দিয়েছেন। মঙ্গলবার লিগ ওয়ান ক্লাবটি এই ঘোষণা দিয়েছে।নিজেদের ওয়েবসাইটে...

স্বাধীনতার বিরোধী শক্তির আস্ফালনের মধ্যেই বিজয় উৎসব করতে হচ্ছে: রুহিন হোসেন প্রিন্স

স্বাধীনতার ৫৪ বছর পরে স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালনের মধ্যে বিজয় উৎসব পালন করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন...

সংকটে থাকা চা খাতের সংস্কারে টাস্কফোর্সের সুপারিশ, গুরুত্ব পেল কী কী বিষয়

বহু বছরের লোকসান, উচ্চ সুদে ঋণ, রপ্তানি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কম উৎপাদনশীলতার কারণে বাংলাদেশের চা শিল্প ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। এ পরিস্থিতি...

দেশের গণ্ডি পেরিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ও রেদওয়ান রনির ‘দম’ দেশের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।‘বনলতা এক্সপ্রেস’দেশের...

Most Popular