Homeবিনোদনঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’ দর্শকদের পছন্দ হয়েছে।

গত ২১ মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’। একদিনেই ৩০ লাখ ভিউ পেয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম। 

ইতোমধ্যে মোট ভিউয়ের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে।

‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। 

তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি হয়েছিলেন।

সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। 

নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। 

একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।

এভাবেই এগিয়েছে এই ইউটিউব ফিল্মের গল্প।

LATEST POSTS

যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ বিবেচনা করবে ইরান

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, তাদের বিরদ্ধে যেকোনো হামলাকে ইরান 'সর্বাত্মক যুদ্ধ' হিসেবে দেখবে।মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক বিমানবাহী রণতরীতে সামরিক সরঞ্জাম আগামী কয়েক দিনের মধ্যে...

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁ-তে যোগ দিলেন এন্দ্রিক

রিয়াল মাদ্রিদে বর্তমানে অনিয়মিত হয়ে পড়া ব্রাজিলীয় তরুণ তারকা এন্দ্রিক ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-তে যোগ দিয়েছেন। মঙ্গলবার লিগ ওয়ান ক্লাবটি এই ঘোষণা দিয়েছে।নিজেদের ওয়েবসাইটে...

স্বাধীনতার বিরোধী শক্তির আস্ফালনের মধ্যেই বিজয় উৎসব করতে হচ্ছে: রুহিন হোসেন প্রিন্স

স্বাধীনতার ৫৪ বছর পরে স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালনের মধ্যে বিজয় উৎসব পালন করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন...

সংকটে থাকা চা খাতের সংস্কারে টাস্কফোর্সের সুপারিশ, গুরুত্ব পেল কী কী বিষয়

বহু বছরের লোকসান, উচ্চ সুদে ঋণ, রপ্তানি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কম উৎপাদনশীলতার কারণে বাংলাদেশের চা শিল্প ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। এ পরিস্থিতি...

Most Popular