Homeখেলাধুলাচলতি বছর আর মাঠে নামতে পারবেন না ওলমো

চলতি বছর আর মাঠে নামতে পারবেন না ওলমো

-

অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে দানি ওলমোর দুর্দান্ত গোলেই ম্যাচে ফিরেছিল বার্সেলোনা। বক্সের ভেতরে লেভানদোভস্কির দারুণ টাচে বল পেয়ে ওলমো বাঁ পায়ে নিচু শটে ইয়ান অবলাককে পরাস্ত করেন। তবে গোলটির মুহূর্তেই ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে বাজেভাবে আঘাত পান তিনি। সেই পড়া থেকেই তার বাঁ কাঁধে আবারও জায়গা-চ্যুত হয়ে গুরুতর চোট লাগে।

মাঠেই মেডিকেল টিম সাহায্য করে বাইরে নিয়ে যায় ওলমোকে। পরবর্তীতে ড্রেসিংরুমে দলীয় চিকিৎসক রিকার্দ প্রুনা কাঁধের ডিসলোকেশন ঠিক করেন। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘তার কাঁধে সমস্যা হয়েছে, কাল পরীক্ষা করার পর জানা যাবে।’

তবে ক্লাব সূত্রে জানা গেছে, তার ফেরার সম্ভাবনা জানুয়ারির আগে নেই। অর্থাৎ কার্যত ২০২৬ সালেই ফিরতে পারেন এই ফরোয়ার্ড।

মঙ্গলবার রাতে অ্যাতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ার ম্যাচে ২০ মিনিট না যেতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে কিছুক্ষণ পরই সমতা ফেরান রাফিনিয়া। তবে প্রথমার্ধেই লিড পেতে পারতো বার্সা। স্পটকিক বারপোস্টের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কি।

তবে ঘণ্টা পার হতেই ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। লেভানদোভস্কি পেনাল্টি মিস করলেও ওলমোর সঙ্গে দারুণ জুটি গড়ে এগিয়ে যেতে সহায়তা করেন। তার পাস থেকে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন ওলমো। কিন্তু গোলের ঠিক পরেই ঘটে বিপত্তি।

এর আগেও আরবি লাইপজিগে খেলার সময় একই বাঁ কাঁধে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল ওলমোকে। চোট পাওয়ার সাথে সাথেই ফ্লিক তাকে তুলে নিয়ে ফেরান তোরেসকে মাঠে নামান, আর লেভানদোভস্কির বদলে মার্কাস র‍্যাশফোর্ডকে দলে আনা হয়।

LATEST POSTS

ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়াই এড়াতে সরে দাঁড়ালেন ইরানি অ্যাথলেট

ইসরায়েলের এক প্রতিযোগীর মুখোমুখি হতে না চাওয়ায় কেনিয়ার একটি তায়কোয়ান্ডো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের তরুণ অ্যাথলেট রোজান গুদারজি। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমে এ খবর...

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ সোমবার নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)...

জেলিফিশও মানুষের মতোই ঘুমায়, দুপুর কাটায় ঝিমিয়ে

জেলিফিশ নাকি মানুষের মতো প্রায় আট ঘণ্টা ঘুমায়। কেবল ঘুমায় না, মাঝে মাঝে দুপুরের দিকে একটু একটু ঝিমুনিও আসে। আরও মজার ব্যাপার হলো, একদিন ঘুম...

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।এতে...

Most Popular