Homeবিনোদনএক যুগ পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

এক যুগ পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

-

প্রায় এক যুগ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে।

টেলিভিশন নাটকে দীর্ঘদিন নিয়মিত কাজ করলেও সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দেড় শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থানও তৈরি করেছিলেন ডলি জহুর।

জাতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ অভিনয়ের জন্য একুশে পদকও পেয়েছেন।

বর্তমানে ‘দম’ সিনেমার শুটিং চলছে পাবনা জেলার প্রত্যন্ত এলাকায়। 

শুটিং প্রসঙ্গে ডলি জহুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চলনবিলের এদিকে শুটিং করছি। অনেক শীত পড়েছে। তারপরও পুরো ইউনিট নিয়ে কাজ চলছে। কাজ শেষ করেই ফিরব।’

দীর্ঘদিন পর সিনেমায় ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আসলেই সিনেমায় কাজ করতে চাইনি। তবে মনে হয়েছিল, ফিরতে হলে ফেরার মতো করেই ফিরতে হবে। রেদোয়ান রনির কাছ থেকে প্রস্তাব পেয়ে মনে হয়েছে ভালো কিছু হবে, তাই কাজটি করছি।’

তিনি জানান, এফডিসির নিয়মিত সিনেমা তিনি বহু বছর করেননি। ‘দম’–এর গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ের।

পরিচালক সম্পর্কে ডলি জহুর বলেন, ‘রেদোয়ান রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। আগের কাজগুলোতেও সেটা দেখা গেছে। এই সিনেমাতেও ভালো করছেন।’

দম সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। পুত্রবধূর চরিত্রে রয়েছেন পূজা চেরি। পূজা চেরি সম্পর্কে ডলি জহুর বলেন, ‘ওকে অনেক দিন ধরেই চিনি। লক্ষী মেয়ে, কাজেও মনোযোগী।’

শুটিং সেট নিয়ে ডলি জহুর বলেন, ‘চলনবিলের মাঝখানে সুন্দর করে সেট তৈরি করা হয়েছে। ভালো কাজের জন্য যা দরকার, সবই আছে।’

এদিকে, সম্প্রতি ‘পরম্পরা’ নামে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, যার প্রচার শুরু হয়েছে। 

২০১১ সালে সর্বশেষ সিনেমায় অভিনয় করেছিলেন ডলি জহুর। এ পর্যন্ত তিনি ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা রহিম নওয়াজ পরিচালির ‘অসাধারণ’।

LATEST POSTS

ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়াই এড়াতে সরে দাঁড়ালেন ইরানি অ্যাথলেট

ইসরায়েলের এক প্রতিযোগীর মুখোমুখি হতে না চাওয়ায় কেনিয়ার একটি তায়কোয়ান্ডো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের তরুণ অ্যাথলেট রোজান গুদারজি। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমে এ খবর...

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ সোমবার নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)...

জেলিফিশও মানুষের মতোই ঘুমায়, দুপুর কাটায় ঝিমিয়ে

জেলিফিশ নাকি মানুষের মতো প্রায় আট ঘণ্টা ঘুমায়। কেবল ঘুমায় না, মাঝে মাঝে দুপুরের দিকে একটু একটু ঝিমুনিও আসে। আরও মজার ব্যাপার হলো, একদিন ঘুম...

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।এতে...

Most Popular