Homeরাজনীতিগত কয়েকদিনের ঘটনায় মানুষ ভাবছে, নির্বাচন কি আদৌ হবে: মির্জা ফখরুল

গত কয়েকদিনের ঘটনায় মানুষ ভাবছে, নির্বাচন কি আদৌ হবে: মির্জা ফখরুল

-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা আবার নতুন করে ভাবছেন, নির্বাচন আদৌ হবে কি? 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে দ্য ডেইলি স্টার আয়োজিত ‘স্টার নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন ও সবশেষে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচন খুব পছন্দ করি। কিন্তু গত ১৫ বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে, নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা প্রায় হারাতে বসার উপক্রম হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা যখনই একটা সুযোগ পাই, তখনই কিছু মহল, কিছু ঘটনা সেই সুযোগগুলো বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই। 

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ওপর জোর দিয়ে আসছিল। এজন্য আমাদের অনেকেই আবার খোঁটা দিয়েছেন। বলেছেন—বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত—বিলম্বের কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে, অনেক সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচন বানচাল করে দেওয়ার।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচন চেয়েছি। আমদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার, সে কারণেই আমরা আগে থেকেই কিছু কাজ শুরু করেছি। আমরা এত নির্যাতনের মধ্যেও আমাদের মূল জায়গাগুলো থেকে সরে যাইনি। অর্থাৎ ২০১৬ সালে আমাদের নেত্রী খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ নামে একটা প্রস্তাব তুলে ধরেছেন। এখন সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসেছে, তার অনেকগুলোই সেখানে ছিল। রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা দরকার, এটা আমরা তখনই উপলব্ধি করেছি। উপলব্ধি করেই আমরা কিন্তু তখন ‘ভিশন-২০৩০’ দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পেপার তৈরি করেছি। যে পেপার ইতোমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি, এই পরিকল্পনাগুলো ক্রাইসিসটা কাটিয়ে বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় নিতে পারব। আমি জানি, এটা এক-দুই দিনে সম্ভব না, কিন্তু পাঁচ বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছাতে পারব।

LATEST POSTS

ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়াই এড়াতে সরে দাঁড়ালেন ইরানি অ্যাথলেট

ইসরায়েলের এক প্রতিযোগীর মুখোমুখি হতে না চাওয়ায় কেনিয়ার একটি তায়কোয়ান্ডো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের তরুণ অ্যাথলেট রোজান গুদারজি। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমে এ খবর...

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ সোমবার নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)...

জেলিফিশও মানুষের মতোই ঘুমায়, দুপুর কাটায় ঝিমিয়ে

জেলিফিশ নাকি মানুষের মতো প্রায় আট ঘণ্টা ঘুমায়। কেবল ঘুমায় না, মাঝে মাঝে দুপুরের দিকে একটু একটু ঝিমুনিও আসে। আরও মজার ব্যাপার হলো, একদিন ঘুম...

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।এতে...

Most Popular