Homeবিনোদন‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

-

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ শনিবার রাত ১০টায়।

অনুষ্ঠানে থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা, যেখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ।

সংগীত পরিবেশনায় থাকছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।

পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে ‘রমজানের ওই রোজার শেষে’, বিশেষ জিঙ্গেল ও নাটিকা।

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।

LATEST POSTS

পঞ্চগড়-১: সারজিস আলম ও নওশাদ জমিরকে শোকজ

পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও বিএনপির প্রার্থী নওশাদ জমিরকে...

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।এ কারণে...

প্রতিযোগিতা বাড়াতে ‘নেশন্স লিগ’ চালু করতে যাচ্ছে এএফসি

এশিয়ার জাতীয় দলগুলোর প্রতিযোগিতার মান আরও বাড়ানো এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন একটি টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। রোববার এক...

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে...

Most Popular