Homeআন্তর্জাতিকট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

-

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

এ কারণে উড়োজাহাজটি ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে গেছে বলে জানিয়েছেন সিএনএনের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিন্স।

প্রতিবেদনে বলা হয়, রাত ১১টা ৭ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিরাপদে অবতরণ করেছে এয়ারফোর্স ওয়ান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ‘সামান্য বৈদ্যুতিক গোলযোগ’ দেখা দেওয়ায় এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।

এয়ারফোর্স ওয়ান ফিরে এলেও ট্রাম্প ও তার সফরসঙ্গীরা দুটি ছোট বিমানে ভাগ হয়ে দাভোসের উদ্দেশে যাত্রা করবেন বলে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, তারা রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে থেকে আবার যাত্রা করার পরিকল্পনা করছেন।

এর আগে, গত সেপ্টেম্বরেও যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার পরিবর্তন করতে হয়েছিল ট্রাম্পকে।

সেসময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া যুক্তরাজ্যে যাওয়ার পথে তাদের বহনকারী হেলিকপ্টারে হাইড্রলিক ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়। পরে তারা নিরাপদে একটি সহায়ক হেলিকপ্টারে ওঠেন। 

 

LATEST POSTS

প্রতিযোগিতা বাড়াতে ‘নেশন্স লিগ’ চালু করতে যাচ্ছে এএফসি

এশিয়ার জাতীয় দলগুলোর প্রতিযোগিতার মান আরও বাড়ানো এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন একটি টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। রোববার এক...

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে...

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’ হয়ে যেতে পারে? সাধারণ একটি ‘মিম’, অসাধারণ একটি রাজনৈতিক ‘বাহাস’, স্রেফ একটি ‘হাহা’ রিয়্যাক্ট, কিংবা নিষ্পাপ...

আইএমএফের নতুন ঋণ নিয়ে আলোচনা শুরু কাল, পরিমাণ জানা যাবে জানুয়ারিতে

নতুন ঋণ কর্মসূচির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।আইএমএফের ঋণ কর্মসূচির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল...

Most Popular