Homeখেলাধুলাপ্রতিযোগিতা বাড়াতে 'নেশন্স লিগ' চালু করতে যাচ্ছে এএফসি

প্রতিযোগিতা বাড়াতে ‘নেশন্স লিগ’ চালু করতে যাচ্ছে এএফসি

-

এশিয়ার জাতীয় দলগুলোর প্রতিযোগিতার মান আরও বাড়ানো এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন একটি টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। রোববার এক বিবৃতিতে মহাদেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, শিগগিরই তারা ‘এএফসি নেশন্স লিগ’ নামে একটি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে।

তবে এখনো এই টুর্নামেন্টের নির্দিষ্ট শুরুর তারিখ জানানো হয়নি। কুয়ালালামপুরভিত্তিক এএফসি জানিয়েছে, প্রতিযোগিতাটি আয়োজন করা হবে ফিফার বিদ্যমান আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই, অর্থাৎ ক্লাব ফুটবলের সূচির সঙ্গে সমন্বয় রেখেই মাঠে গড়াবে এই নতুন আসর।

এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বিবৃতিতে বলেন, ‘এএফসি নেশনস লিগ আমাদের ৪৭টি সদস্য সংস্থার উন্নয়নে সহায়তা করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ নতুন ধাপ।’

তিনি আরও যোগ করেন, ‘একটি সুসংগঠিত প্রতিযোগিতামূলক কাঠামো চালুর মাধ্যমে আমরা জাতীয় দলগুলোর জন্য নিয়মিত উচ্চমানের ম্যাচ নিশ্চিত করতে চাই। একই সঙ্গে ভ্রমণ, আয়োজন ও ব্যয়সংক্রান্ত যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোরও কার্যকর সমাধান খোঁজা আমাদের লক্ষ্য।’

বর্তমানে এএফসি চার বছর পরপর এশিয়ান কাপ আয়োজন করে থাকে। আগামী এশিয়ান কাপের ২৪ দলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জানুয়ারিতে, সৌদি আরবে।

নেশন্স লিগ ধারণাটি এশিয়ার জন্য নতুন হলেও ইউরোপে এর সাফল্য ইতিমধ্যেই প্রমাণিত। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২০১৮ সালে প্রথম ‘নেশন্স লিগ’ চালু করে, যার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ফুটবলে অর্থবহ ও প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়ানো।

এএফসির এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে, এশিয়ার জাতীয় দলগুলোর জন্য নিয়মিত উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা, উন্নত প্রস্তুতি এবং বাড়তি বাণিজ্যিক সুযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে মহাদেশটির ফুটবলের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LATEST POSTS

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে...

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’ হয়ে যেতে পারে? সাধারণ একটি ‘মিম’, অসাধারণ একটি রাজনৈতিক ‘বাহাস’, স্রেফ একটি ‘হাহা’ রিয়্যাক্ট, কিংবা নিষ্পাপ...

আইএমএফের নতুন ঋণ নিয়ে আলোচনা শুরু কাল, পরিমাণ জানা যাবে জানুয়ারিতে

নতুন ঋণ কর্মসূচির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।আইএমএফের ঋণ কর্মসূচির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল...

হলে বসে শাকিব, শুভ, রাজ, ফারিণের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা

সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা স্মরণীয় হয়ে থাকে। ছোটবেলায় প্রায় সবাই প্রথম সিনেমা দেখেন পরিবারের সঙ্গে। তারকা শিল্পীরাও তার ব্যতিক্রম নন।ঈদে সিনেমা দেখার রেওয়াজ...

Most Popular