Homeরাজনীতিপরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

-

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন।’

উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনী প্রচার শুরুর প্রাক্কালে আজ শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘জনগণ যাদের মূল্যবান ভোট দিয়ে সমর্থন জানিয়ে ভালোবাসায় কবুল করে নেবে, গ্রহণ করে নেবে—আমাদের তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক পাওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার থেকে ভোটযুদ্ধের শেষ পর্বে মাঠে নেমেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

জামায়াত আমির আরও বলেন, ‘ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যেকোনো অসৎ উদ্দেশ্য থেকে সবারই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারো এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিনে বিএনপি যেমন নানা অভিযোগ তুলেছে, জামায়াত ও এনসিপিও পাল্টা অভিযোগ করেছে। পাশাপাশি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

এদিন জামায়াত মিরপুর ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুর রহমানের জনসভার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।

এই প্রচারণার অংশ হিসেবেই আজ উত্তরবঙ্গের পঞ্চগড় গেলেন জামায়াত আমির। সেখানে ১১টায় সমাবেশ শেষে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে সমাবেশ করবেন তিনি।

শনিবার যাবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায়।

LATEST POSTS

এয়ারফোর্স ওয়ান কী, একে ‘উড়ন্ত হোয়াইট হাউস’ বলা হয় কেন?

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়...

হোবার্টের জয়ে রিশাদের দারুণ বোলিং

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের খেসারত দিতে হয়েছিল দলকে। তবে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে বিগ ব্যাশ লিগে...

রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী (রিটেইনার) নিয়োগে একটি নীতিমালা জারি করেছে সরকার।আজ...

এআই প্রযুক্তির সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান

সাম্প্রতিক সময়ে এআই এজেন্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা থেকে শুরু করে নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে অনিয়ন্ত্রিত কার্যক্রম চালানোসহ...

Most Popular