Homeখেলাধুলা২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ৬১০ কোটি টাকা

২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ৬১০ কোটি টাকা

-

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে রেকর্ড ৫ কোটি ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘোষণা দিয়েছে।

এবারের বিশ্বকাপের জন্য ফিফা মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলারের বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। এই তহবিল ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের (৪৪ কোটি ডলার) তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ মিলে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই আসরে প্রথমবার অংশ নেবে ৪৮টি দল। গত আসরে দলের সংখ্যা ছিল ৩২টি।

গতবার কাতারের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার শিরোপাজয়ীরা পাবে ৫ কোটি ডলার। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। গত আসরের রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার। এবার তৃতীয় স্থান অর্জনকারী দল ২ কোটি ৯০ লাখ এবং চতুর্থ হওয়া দল ২ কোটি ৭০ লাখ ডলার পাবে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া, প্রস্তুতির খরচ হিসেবে প্রতিটি দল অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে।

LATEST POSTS

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপ: ট্রাম্প

যেসব দেশ গ্রিনল্যান্ড দখলে নেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত হবে না, সেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে এমনটি বলা...

‘ফিনালিসিমাতে’ কাতারে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাজয়ী স্পেন, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যেকার আসন্ন 'ফিনালিসিমা' ম্যাচের ভেন্যু কাতার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।উয়েফা জানায়...

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পিটুনি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ...

প্রথম চাকরিটি কি স্বপ্নের চাকরিই হতে হবে?

সকাল ৯টা। ঢাকার মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৃতীয়তলায় আজ রাকিবের প্রথম কর্মদিবস। অফিসে ঢোকার আগে লিফটের আয়নায় শেষবারের মতো নিজের চেহারাটা দেখলেন তিনি। নীল শার্টটা...

Most Popular