Homeসারাদেশসুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

-

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হয়েছেন।

এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। 

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।

সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ সেনাবাহিনী এক ফেসনুক পোস্টে জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ শান্তিরক্ষী হতাহত হয়েছেন।

জানা গেছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলছে।

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পেলে যথাসময়ে জানানো হবে।

LATEST POSTS

যুদ্ধ-প্রস্তুতিতে সামরিক বিশ্ববিদ্যালয়ের এআই কোর্স ঢেলে সাজাবে চীন

স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘এআই মূলনীতি ও ব্যবহারিক চর্চা’ কোর্স ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন চীনের সামরিক গবেষকরা।চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের রোববারের প্রতিবেদনে বিষয়টি জানা...

ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, প্রশাসক নিয়োগ

তারল্য সংকট, আমানত তুলে নেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক বিতর্ক এবং ব্যাংক খাতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ...

বিটিএসের টিকিট বিক্রি নিয়ে ব্যাপক অনিয়ম শনাক্ত, তদন্ত করছে সিউল

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, কে-পপ ব্যান্ড বিটিএসের আসন্ন কনসার্টের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের তালিকা শনাক্ত করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, এক হাজার...

শোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী অবশেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জারি করা শোকজের জবাব দিয়েছেন।রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা...

Most Popular