Homeআন্তর্জাতিকইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি

ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি

-

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আজ শনিবার এক ভাষণে খামেনি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, কিন্তু আমরা অভ্যন্তরীণ অপরাধীদের ছাড় দেবো না। আর তাদের চেয়েও খারাপ আন্তর্জাতিক অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এই বক্তব্য দেন খামেনি।

খামেনি আরও বলেন, ‘ইরানি জাতিকে অবশ্যই দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যেমনটি তারা আগেও করেছে।’

আল খামেনি ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। তারা চায় ইরানকে গিলে খেতে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অবদমিত করে রাখতে।’

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই সর্বোচ্চ নেতার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স শনিবার মানবাধিকারকর্মীদের বরাতে জানিয়েছে, ইরানের দেশব্যাপী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 

আট দিনে বন্ধ রাখার পর ইরানে ইন্টারনেট কার্যক্রমে খুব সামান্য লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।

LATEST POSTS

তালাভেরার বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়ালের

তালাভেরার মাঠে আত্মতুষ্টির খেসারত প্রায় দিতে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের বড় সময়জুড়ে নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে প্রবল চাপে পড়ে তারা। কিলিয়ান এমবাপে আবারও পার্থক্য গড়ে...

পয়েন্ট ঠিক না করেই ট্রেন চলার সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা

চট্টগ্রামের ষোলশহর রেল জংশনে পয়েন্ট সেট না করে পর্যটক এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হয়েছে। ভুল সিগন্যালে ট্রেন চললেও গতি কম থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায়...

একদিন অক্ষর ছাপত মানুষ, আজ মানুষকে পড়ে অ্যালগরিদম

আজ ৬ সেপ্টেম্বর। বাংলা ভাষা ও বাঙালির চিন্তার মুক্তির এক অনন্য স্মরণীয় দিন। ১৭৭৮ সালের আজকের এই দিনে অবিভক্ত বাংলার হুগলিতে চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের...

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে নিশ্চয়ই দুর্নীতিও কমবে: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে তাদের জীবনমানের উন্নয়ন হবে এবং এর মাধ্যমে দুর্নীতি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার ওসমানী...

Most Popular