Homeসারাদেশশরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পিটুনি

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পিটুনি

-

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পিটুনি দেয়। 

পরে পুলিশ তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, শিশুটি বিকেলে বাড়ির পাশেই খেলছিল। পরে সেখান থেকে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

LATEST POSTS

প্রথম চাকরিটি কি স্বপ্নের চাকরিই হতে হবে?

সকাল ৯টা। ঢাকার মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৃতীয়তলায় আজ রাকিবের প্রথম কর্মদিবস। অফিসে ঢোকার আগে লিফটের আয়নায় শেষবারের মতো নিজের চেহারাটা দেখলেন তিনি। নীল শার্টটা...

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।আজ...

‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় এবং তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমায়। দীর্ঘ ৪৪ বছর...

নির্ধারিত সময়ে শোকজের জবাব দেননি নাহিদ ও পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের হাজির হননি এবং তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি...

Most Popular