Homeঅর্থনীতিবাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

-

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আজ সোমবার দুপুরে তিনি রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শনে যান। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাজার পরিদর্শনে গিয়ে শরীফুল পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ-বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও জানতে চান।

পাট প্রতিমন্ত্রী বলেন, ‘আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।’

তিনি আরও বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানো যায়।

শরীফুল আলম বলেন, ‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা পরিলক্ষিত হয়নি। কারণ এবারের বাজেট জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।’

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, ‘অহেতুক কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

LATEST POSTS

‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় এবং তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমায়। দীর্ঘ ৪৪ বছর...

নির্ধারিত সময়ে শোকজের জবাব দেননি নাহিদ ও পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের হাজির হননি এবং তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি...

আবার চন্দ্রাভিযান, শেষ মুহূর্তের প্রস্তুতিতে নাসা

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চাঁদে মনুষ্যবাহী মিশন পরিচালনা করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিবিসি বলছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তারা চাঁদের উদ্দেশে...

২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ৬১০ কোটি টাকা

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে রেকর্ড ৫ কোটি ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার...

Most Popular