Homeরাজনীতিরুমিন ফারহানার প্রচারণা করায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

রুমিন ফারহানার প্রচারণা করায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

-

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে ছয় নেতাকে বহিষ্কারের একদিনের মাথায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। নির্দেশনা অমান্য করে দলীয় জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে নির্বাচনী প্রচারণায় যুক্ত থেকেছেন। এ কারণে সতর্ক করার অংশ হিসেবে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।’

এর আগে মঙ্গলবার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারে যুক্ত থাকার অভিযোগে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

LATEST POSTS

ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের পর আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০...

কেবলমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে

সর্বশেষ জাতীয় নির্বাচনের এক বছরও পার হয়নি। তাহলে এখনই কেন পরবর্তী নির্বাচনের আলাপ? কারণ, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।...

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রতিবার বিদ্যুৎ বিভ্রাটে পাবনায় আব্দুস সালামের ওয়ার্কশপে কাজ জমতে থাকে। ধামরাইয়ে রেজবিন হাফিজের ছোট্ট জুতা তৈরির কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বারবার বিদ্যুৎ ফেরার অপেক্ষায়...

প্রভাসের স্পিরিট সিনেমার শুটিং সেটে আগুন!

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের আগামী সিনেমা স্পিরিটের শুটিং সেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।আজ...

Most Popular