Homeবিনোদনফিরেই বিটিএস চমক, এক সপ্তাহে ৪.১৭ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি

ফিরেই বিটিএস চমক, এক সপ্তাহে ৪.১৭ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি

-

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহে ৪ দশমিক ১৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে ‘আরিরাং’।

বিটিএসের আগের রেকর্ড ছিল ৩ দশমিক ৩৭ মিলিয়ন, ২০২০ সালে ‘ম্যাপ অব দ্য সোউল: ৭’ প্রথম সপ্তাহে এই পরিমাণ বিক্রি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, অ্যালবামটি প্রকাশের মাত্র ১০ মিনিটের মধ্যে মিলিয়ন ক্লাবে প্রবেশ করে। এছাড়া প্রথম দিনে ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়, যা ২০২৬ সালে যেকোনো অ্যালবামের একদিনের সর্বোচ্চ বিক্রির রেকর্ড।

ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামটি বিশ্বজুড়ে হিট। এটি অ্যাপল মিউজিকে ১১৫টি দেশ ও অঞ্চলে শীর্ষ অবস্থানে আছে।

অ্যালবামের লিড সিঙ্গেল ‘সুইম’ ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্পটিফাইয়ের বিশ্বব্যাপী চার্টে ছয় দিন ধরে শীর্ষে ছিল।

LATEST POSTS

এক দশকে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১১১ মিলিয়ন ইউরো

গত বছর ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ৪০ শতাংশ বেড়ে ১১ দশমিক ৭৬ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এর ফলে টানা ১০ বছর লোকসানের বৃত্তেই আটকে রইল প্রতিষ্ঠানটি। তাদের...

দুর্নীতিবাজদের হাত অবশ করে দেবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের হাতে মুড়িয়ে ব্যান্ডেজ করে অবশ করে দেবো। এই দেশে কেউ নেতা হলেই ৫ বছরে তার সম্পদ পাঁচশ গুণ...

পান্ডা কূটনীতির অবসান: জাপান-চীন সম্পর্কে প্রতীকী ক্ষতি

জাপানের শেষ দুটি জায়ান্ট পান্ডা শিগগিরই চীনে ফিরে যাচ্ছে—এই খবর ছড়িয়ে পড়ার পরদিনই টোকিওর উয়েনো চিড়িয়াখানায় তাদের এক ঝলক দেখতে ভিড় করেন হাজারো মানুষ। অনেকেই...

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার পেসারের ইতিহাস

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ন্দানা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম বোলার হিসেবে...

Most Popular